গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদূদ আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
উচ্চ আদালতের নির্দেশে মঙ্গলবার তাদেরকে মুক্তি দেয়া হয়। আজ বেলা সাড়ে ১২টার দিকে মুক্তি পান ব্যারিস্টার মওদূদ আহমদ। এর আগে, বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেয়া হয় খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
সকালে তাদের মুক্তির পর বিএনপি নেতাকর্মীরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
রাজধানীর মতিঝিল ও রমনা থানায় করা পৃথক তিন মামলায় বিএনপির নেতা ব্যারিস্টার মওদূদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন ও রফিকুল ইসলাম মিয়া গ্রেফতার হয়েছিলেন।
এর আগে তাদের বিরুদ্ধে দায়ের করা সব মামলায় আদালত থেকে জামিন পান বিএনপির এই তিন নেতা।
[b]ঢাকা,৪ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
অপরাধ
মুক্তি পেলেন ব্যারিস্টার মওদূদ, খন্দকার মাহবুব ও ব্যারিস্টার রফিকুল
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদূদ আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া





