চাঁদপুরের কচুয়া উপজেলায় ২০১৪ সালে সংঘটিত একটি খুনের মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন। আসামিরা সবাই বর্তমানে পলাতক আছেন।

ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান রায়ের বিষয়টি জানিয়েছেন।

এমএনজে