৭১'র এ মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করছেন ট্রাইব্যুনাল।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়্যারম্যান বিচারপতি ওবায়েদুল হাসানের নের্তৃত্বে ৩ সদস্যের বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ করা শুরু হয়।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী আক্কাস শেখকে(৬৫) জবানবন্দি প্রদানে সহায়তা করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ শিমন।
অপরদিকে আসামীপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মীযানুল ইসলাম।
উল্লেখ্য,গত ১৯ সেপ্টেম্বর সাবহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ(ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। ১৫ সেপ্টেম্বর সুবহানের বিরুদ্ধে ৮৬ পৃষ্ঠার ওই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেন প্রসিকিউশন।
আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে গণহত্যা,হত্যা,অপহরণ,আটক,নির্যাতন,লুটপাট,অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের ৯টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
৯টি অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা ও জব্দ তালিকার সাক্ষীসহ মোট ৪৩ জনকে সাক্ষী করা হয়েছে সোবহানের বিরুদ্ধে।
গত বছরের ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সোবহানকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকা, কেএ, ২৫ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





