চট্টগ্রাম থেকে সিলেটমুখী গ্রিন লাইন বাসে ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা নামক স্থানে এই ডাকাতির ঘটনা ঘটে।
গ্রিন লাইন বাসের যাত্রী প্রকৌশলী মঈনুল ইসলাম জানান, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৮০ জন প্রকৌশলীকে বহনকারী বাসটি কসবায় পৌঁছলে সংঘবদ্ধ ডাকাতরা রাস্তায় গাছ ফেলে বাসের গতিরোধ করে। চালক দরজা না খুললে ডাকাতরা বাসের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে। মুখোশ পরা ডাকাতরা রামদার ভয় দেখিয়ে যাত্রীদের সব মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার বেশ কিছু সময় পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
রাত ৪টার দিকে গাছ সরিয়ে পুনরায় বাসটি সিলেট অভিমুখে যাত্রা করে।
উল্লেখ্য, আবুল খায়ের কোম্পানির এ কে এস স্টিল ফ্যাক্টরি পরিদর্শন করতে কোম্পানির আমন্ত্রণে সিলেটের ৮০ জন প্রকৌশলী চট্টগ্রাম গিয়েছিলেন।
জেএ





