চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে ৪০টি স্বর্ণের বারসহ শেখ কামাল ও বেলাল হোসেন নামে বিমানের দুই ট্রাফিক হেলপারকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

রোববার সকাল সাড়ে ৯ টার দিকে দুবাই এয়ারের একটি বিমান থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪০টি স্বর্ণের বারসহ ট্রাফিক বিভাগে কর্মরত দুই কর্মচারীকে আটক করা হয়েছে। ৪ কেজি ৬০০ গ্রাম ওজনের সোনার বারগুলোর বাজার মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা।

আটক কর্মচারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

কেএইচ