রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সাত্তার ওরফে লম্বু সাত্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার বেলা দেড়টার দিকে মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার এক বার্তায় জানান, সন্ত্রাসী সাত্তার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানান তিনি।

এম আর