স্ত্রী লামিয়া ইসলাম অনন্যার দায়ের করা নির্যাতনের মামলায় খালাস পেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আরফিন রুমি।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আরিফুর রহমান তাকে খালাস দিয়ে রায় দেন।

তাদের একমাত্র শিশুসন্তান আরিয়ানের নামে ২০ লাখ টাকা এফডিআর করে এবং অনন্যাকে ডিভোর্স দেয়ার মাধ্যমে তাদের মধ্যে আপোশ মীমাংসা হয়।

মোহাম্মদপুর থানায় করা ওই মামলায় ২০১৩ সালের ১২ অক্টোবর রুমি মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের নিজ বাসা থেকে ভাই এসএম ইয়াসিন রনিসহ গ্রেপ্তার হন। ওইদিন তাদের আদালতে পাঠানো হলে সিএমএম আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরদিন ৭টি শর্ত পূরণ করবে মর্মে হলফনামা দিয়ে জামিনে মুক্তি পান তিনি।

মামলাটিতে পুলিশ আদালতে রুমির ভাই ইয়াসিন রনি ও মা নাসিমা বেগম রোজিকে অব্যাহতি দিয়ে শুধু রুমিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করলে গত ১০ আগস্ট ট্রাইব্যুনাল রুমির বিরুদ্ধে চার্জ গঠন করে।

মামলার অভিযোগে বলা হয়, রুমি ২০০৮ সালের ৪ এপ্রিল অনন্যাকে বিয়ের পর তাদের সংসারে আরিয়ান (৩) নামে এক পুত্র সন্তান হয়। এরপর ২০১২ সালে তিনি আমেরিকা প্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের কিছুদিন পর তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্র পাড়ি জমান এবং ছেলে ও প্রথম স্ত্রীর ভরণ-পোষণ দেয়া বন্ধ করে দেন।

সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে, বড় ভাই ও মা-সহ অনন্যাকে নির্যাতন করেন।

কেএইচ