৭১এ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পাটির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষীর জবানবন্দি ক্যামেরা ট্রায়ালে (রুদ্ধদ্বার এজলাশে)গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ এতাত্তরে মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের শিকার নারী সাক্ষী এই জবানবন্দি দেন।
সাক্ষ্য গ্রহণের সময় অভিযুক্ত সৈয়দ কায়সার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি গ্রহন করায় এ সময় কোনো সাংবাদিক ও অন্যান্য পরিদর্শকদের এজলাশ কক্ষে প্রবেশের অনুমতি ছিল না।
জবানবন্দি গ্রহণ শেষে সাক্ষীকে জেরা করেন কায়সারের প্রধান আইনজীবী এস এম শাহজাহান। এরপর পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৬ এপ্রিল নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এ সময় প্রসিকিউটর রানা দাশ গুপ্ত ও ব্যারিস্টার তুরিন আফরোজ উপস্থিত ছিলেন।
গত ২ ফেব্রুয়ারী কায়সারের বিরুদ্ধে একাত্তরে হত্যা,গণহত্যা,ধর্ষণসহ ১৬টি অভিযোগে জাতীয় পার্টি ক্ষমতা থাকাকালীন সময়ের কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। এরপর গত ৪ মার্চ তার বিরুদ্ধে সূচনা বক্তব্য প্রদান করেন প্রসিকিউশন। গত ৯ মার্চ থেকে তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
এর আগে গত বছরের ১৫ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর ২১ মে কায়সারকে রাজধানী অ্যাপলো হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। গত বছরের ৫ আগস্ট কায়সারকে শর্ত সাপেক্ষে জামিন দেয় ট্রাইব্যুনাল।
[b]ঢাকা, একেএ, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
কায়সারের বিরুদ্ধে জবানবন্দি
৭১এ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পাটির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষীর জবানবন্দি ক্যামেরা ট্রায়ালে (রুদ্ধদ্বার এজলাশে)গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১





