একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মীর কাশেম আলী মিন্টুর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তৃতীয় সাক্ষী নাসিরুদ্দিন চৌধুরীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষীকে জেরা শেষে মামলার কার্যক্রম আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
চট্টগ্রামের পটিয়া থানার হুলাইন গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী (৬০) গতকাল এই মামলায় জবানবন্দি পেশ করেন।
আসামীপক্ষের আইনজীবীর এক প্রশ্নের জবাবে সাক্ষী নাসিরুদ্দিন চৌধুরী বলেন, এটা সত্য নয় যে তিনি শিখানো মতে মীর কাশেম আলীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, বা মীর কাশেম আলীকে তিনি কখনোই দেখেননি।
তিনি বলেন, ডালিম হোটেলে নির্যাতনের পর থেকেই তিনি মীর কাশেম আলীকে চিনেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাডভোকেট জেয়াদ আল মালুম, সাবিনা ইয়াসমিন।
আসামীপক্ষে ছিলেন, অ্যাডভোকেট মিজানুল ইসলাম, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম।
গত বছরের ২৮ অক্টোবর ওপেনিং স্টেটমেন্টের জন্য ঠিক ছিল। ওই দিন রিভিউ আবেদনটি নিষ্পত্তি করতে ট্রাইব্যুনাল-১ এ পাঠানো হয়। ট্রাইব্যুনাল-১ রিভিউ আবেদনটি খারিজ করে মামলাটি ট্রাইব্যুনাল-২ এ পাঠিয়ে দেন।
এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর এ মামলাটি ট্রাইব্যুনাল-১ স্বপ্রনোদিত হয়ে মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তরের আদেশ দেন।
গত বছরের ৫ সেপ্টেম্বর মীর কাশেম আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল-১।
গত বছরের ১৬ মে অ্যাডভোকেট জেয়াদ আল মালুমসহ রাষ্ট্রপক্ষ ১৪টি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের কাছে দাখিল করেন। গত বছরের ২৬ মে তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল -১।
মীর কাশেম আলীর বিরুদ্ধে আনিত ১৪টি অভিযোগের মধ্যে ১১ ও ১২ নাম্বার অভিযোগ ছাড়া বাকী সব অভিযোগই আটক করে নির্যাতনের বর্ণনা রয়েছে।
গত বছরের ৬ মে মীর কাশেম আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগ, লুন্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের ১৪ টি অভিযোগে তদন্ত চুড়ান্ত করে তদন্ত সংস্থা রাষ্ট্রপক্ষ জমা দেন।
গত ২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওইদিন বিকেলে মতিঝিলে দৈনিক নয়া দিগন্ত কার্যালয়ের (দিগন্ত মিডিয়া কর্পোরেশন) থেকে তাকে গ্রেফতার করে বিকেলে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
[b]ঢাকা,৩ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জিই//এসএইচ[/b]
অপরাধ
মীর কাশেমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষীর জেরা শেষ
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মীর কাশেম আলী মিন্টুর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তৃতীয় সাক্ষী নাসিরুদ্দিন চৌধুরীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল





