পেট্টোবাংলার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির ঘটনায় কর্ণফুলি গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড এর এমডি ছানোয়ার হোসেন চৌধুরী এবং গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর এমডি জামিল আলীমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুদকের সহকারী পরিচালক শেখ আব্দুস সালাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক শেখ আব্দুস সালাম।

দুদক সূত্র জানায়, পেট্টোবাংলার অধীনস্থ প্রতিষ্ঠান কর্ণফুলি গ্যাস ফিল্ড কোম্পানি লিঃ এর জনবল নিয়োগে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে।

আগামীকাল বৃহস্পতিবার একই বিষয়ে কর্ণফুলি গ্যাস ফিল্ডের সচিব নিয়াজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ।

এর আগে ৯ জুন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমানসহ ৭ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ঢাকা, একে, ৯ জুলাই ( টাইমনিউজবিডি.কম) // জেএ