জামায়াতের ৫ নেতাকে গত বছরের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে সহিংস ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
গ্রেফতারকৃতরা হলেন, শাহবাগ থানা জামায়াতে ইসলামীর রোকন হেলাল উদ্দিন, কর্মপরিষদ সদস্য ফারুক হোসেন, শুরা সদস্য আব্দুল্লাহ আল ছানী, সদস্য বেলাল হোসেন ও হাজী ট্রাভেলস অ্যান্ড টুরসের ম্যানেজার ইকবাল হোসেন।
বৃহ্স্পতিবার মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সারোয়ার হোসেন আসামিদের ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
এসময় তাদের জামিনের আবেদন করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টন থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ  [/b]