মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুস সুবহানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়েছে।

বুধবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে তাকে জেলগেট থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

বুধবার সকালে সুবহানের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে।

চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় দেবেন। ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলাম।

গত বছরের ৪ ডিসেম্বর মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। এর আড়াই মাসের মাথায় রায় হতে যাচ্ছে।

মাওলানা আবদুস সুবহান পাবনা শহরের পাথরতলা মহল্লার মৃত নঈমুদ্দিনের ছেলে।

জেএ