ফেনীতে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় শনিবার বিকেলে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে ওই কিশোরকে আটক করা হয়।
মেহেদী হাসান শহরের রামপুর এলাকার আবুল হাশেমের ছেলে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ জানান, বিকেলে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় খেলা করার কথা বলে ওই শিশুটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে মেহেদী। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্বার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় কিশোর মেহেদী পালিয়ে যায়। পরে পুলিশ রাতে অভিযান চালিয়ে মেহেদী হাসানকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকা থেকে আটক করে।
এমই





