চট্রগ্রাম বন্দরে ১ হাজার কেজি মেয়াদ উত্তীর্ণ চিনি আটক করা হয়েছে। এ ঘটনায় রাজধানী হতে ১ জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
আজ সকালে চট্রগ্রাম বন্দরে এ ঘটনা ঘটে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্রগ্রাম বন্দরে ১ হাজার কেজি মেয়াদ উত্তীর্ণ চিনি আটক করা হয়েছে। এ ঘটনায় রাজধানী হতে ১ জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারীত জানানো হবে বলেও তিনি জানান।
এআই/





