রাজধানীর উত্তরার মেগাশপের বিক্রয়কর্মীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আরিফকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

পুলিশ সোমবার আরিফকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধারানী চক্রবর্তী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার দুপুরে দক্ষিণখান এলাকা থেকে আরিফকে (২৫) র‌্যাব গ্রেফতার করে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে ওই তরুণী বাসার উদ্দেশ্যে রওনা হয়। একই মেগাশপের বিক্রয়কর্মী আরিফ ও আরও দুই যুবক মিলে তাকে মুখ চেপে ধরে পাশের নির্মাণাধীন একটি ভবনে নিয়ে যায়। সেখানে ওই তিন যুবক তাকে হত্যার ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এআর