ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেফতার হওয়া সন্দেহভাজন তিন জেএমবি সদস্যের বিরুদ্ধে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আটক হওয়া ওই তিন জনকে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক এমামুল ইসলাম। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আটককৃতরা হলেন: শামিন মাহফুজ ওরফে সুমন (ছদ্মনাম ম্যানরিং মরং), জাহিদুর রহমান ও ইসমাইল। বুধবার রাতে ঢাকার যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকা থেকে জেএমবি সন্দেহে তাদেরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা, ৩০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





