স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে আইনি কোনো জটিলতা নেই। যেকোনো সময় তাকে গ্রেফতার করা যাবে।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে সোমবার প্রতিমন্ত্রী বলেছিলেন, আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বহাল এবং একই সঙ্গে সংসদ অধিবেশন চলমান থাকায় তাকে গ্রেফতারে কিছুটা জটিলতা রয়েছে।

প্রতিমন্ত্রী কামাল আরো বলেছিলেন, তাকে গ্রেফতারের জন্য স্পিকারের অনুমতি নিতে হবে।

এএইচ