রাজধানীর ভাসানটেক এলাকার দেওয়ানপাড়া জামে মসজিদের পাশে দুর্বৃত্তদের গুলিতে এক মাদ্রাসাছাত্র আহত হয়েছেন। আহত ব্যাক্তির নাম জুবায়েদ হোসেন (১৭) সে ক্যান্টনমেন্ট কচুক্ষেত এলাকায় বসবাস করতেন বলে জানা যায়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করা হয়েছে।
জুবায়েদের বড় ভাই এনায়েত করিম বলেন, ‘জুবায়ের কামরাঙ্গীচরের একটি মাদ্রাসায় পড়ালেখা করে। ছুটিতে বাসায় এসে রাতে তারাবীহ নামাজ শেষ করে বাড়ির পাশে ফাঁকা মাঠের দিক দিয়ে আসছিল। এ সময় হঠাৎ লোকজন ছোটাছুটি করতে থাকলে একটি গুলি জুবায়েদের শরীরে এসে লাগে।’
তবে কে কারা গুলি করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
এআই/





