একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করতে সরকারের নির্বাহী আদেশ কারাগারে পৌঁছেছে।

আজ (শনিবার) বেলা ৩টার দিকে এই আদেশ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌছানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এর আগে শনিবার দুপুর পৌনে ১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই আদেশ নিয়ে রওয়ানা হন।

পরে ওই রায়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর স্বাক্ষর হওয়ার পর তা কারাগারে পৌছানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মনিপুরি পাড়ার বাসায় অবস্থানরত মন্ত্রী নির্বাহী আদেশের কপিতে সই করেন।

মন্ত্রী সই করার পর সেখান থেকেই এই ফাঁসির আদেশ কারাগারে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে আজ রাতেই কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হতে পারে।

এআর