অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার বিনেরপোতা এলাকা থেকে এক দালালসহ ৮ বাংলাদেশী নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার সোনারগাও এলাকার কবির হোসেন, শেফালী আক্তার, সেলিনা খাতুন, আসমা খাতুন, শিউলী খাতুন, সাজেদা খাতুন, লিজা খাতুন ও দালাল সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের আসগর আলী।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর