জামায়াত ইসলামীর নেতা ড. শফিকুল ইসলাম মাসুদসহ নয় নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

ছয়দিনের রিমান্ড শেষে শনিবার ঢাকা মহানগর হাকিম মু. মোস্তাফিজ রহমানের আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

অসুস্থ মাসুদকে নিজ খরচে উন্নত চিকিৎসার আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারা বিধি অনুযায়ী চিকিৎসা দেয়ার নির্দেশ দেন।

গত ৯ আগস্ট মোহাম্মদপুরের একটি বাসা থেকে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদসহ ১৯ জামায়াত কর্মীকে আটক করে পুলিশ। প্রথম দফায় চারদিন এবং দ্বিতীয় দফায় দুই দিন রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ