ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার বিকেলে ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা সিএমএম কোর্টের বিচারক নুরু মিয়ার আদালত এ আদেশ দেন।

এর আগে জামায়াত নেতা ড. মাসুদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।

ড. মাসুদের আইনজীবী এডভোকেট শেখ রোকন রেজা এসব তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার দুপুর ১ টার দিকে জামিনে মুক্ত হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের গেট দিয়ে বের হওয়ার পর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ফের আটক করে।

এসএইচ