নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালা গেজেট আকারে খসড়া প্রণয়ন করার বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী বৃহস্পতিবার আলোচনার পরে।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
গেজেট প্রণয়নের বিষয়ে আইনমন্ত্রী জানান, আমরা ম্যান টু ম্যান আলোচনার পর বিধির খসড়া করে রাষ্ট্রপতির কাছে পাঠাব। তারপর গেজেট পাস করবেন রাষ্ট্রপতি। আশাকরি শৃঙ্খলাবিধির মামলা সোমবার শুনানি হবে না। আগামী রোববার এ বিষয়ে শুনানি হতে পারে।
রোববার বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের বিষয়টাও ছিল বলে জানান আইনমন্ত্রী। এছাড়া বৈঠকের আর কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে তা জানাননি তিনি।
এমএনজে





