জাতীয় সংসদ ভবন এলাকা থেকে তিন ভূয়া মেজরকে আটক করেছে পুলিশ। সংসদ ভবন এলাকার নিরাপত্তা কর্মীদের সহায়তায় শেরে বাংলা নগর থানা পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করে।

আটককৃতরা হচ্ছেন- মাহমুদুল হাসান, ইউছুফ আলী ও হাসান মাহমুদ রিপন ।

শেরেবাংলা নগর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, সংসদ ভবন এলাকায় টহলকালে রাত সাড়ে ১০টার সময় তিনি খবর পান সংসদ ভবনের ভিতরের রাস্তায় তিন ব্যক্তি নিজেদের মেজর পরিচয় দিয়ে কয়েকজনকে হুমকি দিয়ে টাকা আদায় করছিল। কিন্তু সংসদ ভবনের নিরাপত্তাকর্মীদের কাছে তাদের আচরণ সন্দেহ হওয়ায় তারাকৌশলে তাদের আটকে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যান।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই