রাজধানীর নিউমার্কেট এলিফেন্ট রোড এলাকার ৯ তলা একটি বাসায় দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভবনের ৫ তলা বারান্দার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ডাকাতরা।

এ ঘটনায় ওই বাসার গৃহকর্মীকে ডাকাতরা ধর্ষণ করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোররাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

আর গৃহকর্মী ধষর্ণের বিষয়টির নিশ্চিত হতে দুপুরে তাকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মেডিকেল টেস্টের জন্য পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক।

ঘটনার সূত্রে জানা যায়, বুধবার রাতে যে কোনো এক সময় ওই বাসায় ডাকাত পিছনের বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ডাকাত বাসায় ঢুকে ১৫ হাজার টাকা, ৪ ভরী স্বর্ণালংকারসহ একটি ল্যাপটপ ও একটি ট্যাব লুট করে নিয়ে যায়।

এ সময় ওই ডাকাত বাসায় ২০ বছরের গৃহকর্মীকেও ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন খোদ বাসার গৃহকর্মী।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক জানান, ওই বাসার মালিক বাড়িতে গৃহকর্মীকে একা রেখে ঈদ করতে যান। এ সময় গভীর রাতের যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে একটি মামলা করা হয়েছে। মামলা নং-৪। মামলায় বাসার গৃহকর্মীকেও আসামি করা হয়েছে বলেও জানান তিনি।

জেইউ