জাল দলিল করার অপরাধে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সাব-রেজিষ্ট্রারকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শেখ মুজাহিদ-উল-আলম 'র আদালতে সাটুরিয়া সাব-রেজিষ্ট্রার নেয়ামুল বারীকে হাজির করা হলে আদালত জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে, গত ১৮/১১/২০১২ সালে জাহাঙ্গীর আলম  বাদী হয়ে জাল দলিল করার অভিযোগ এনে সাব-রেজিষ্ট্রার নেয়ামুল বারীসহ ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]