চট্টগ্রামের স্টেশন রোড থেকে ছয় কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রিয়াজ (২০), মো. শরীফ (১৯) ও জেসমিন আক্তার (২২)। তাদের মধ্যে জেসমিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এবং বাকি দু’জনের বাড়ি কুমিল্লা এলাকায়।

নগর গোয়েন্দা পুলিশের এসআই মনিরুল ইসলাম বলেন, গ্রেফতার তিনজনই রেল স্টেশন এলাকার ভাসমান বাসিন্দা। এরা দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্ত থেকে গাঁজা এনে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত গাজার মূল্য আনুমানিক ৪২ হাজার টাকা বলে জানান এসআই মনিরুল ইসলাম।

কেএইচ