বিদেশে অর্থ পাচার মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারতি নাঈমা হায়দার ও বিচারপ্রতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত আবেদনটি কার্যতালিকা বহির্ভূত করার জন্য আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান জানান, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি অবৈধভাবে বিদেশে অর্থ পাচারের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ অনুযায়ী,পাচারকৃত অর্থের পরিমাণ ১০ কোটি টাকা। রাজধানীর রমনা থানায় মামলাটি করেন দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার।
মামলার এজাহারে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী থাকার সময় খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা বিদ্যমান আইন না মেনে বিদেশে পাচার করেছেন। তিনি যুক্তরাজ্যের লয়েডস টিএসবি ব্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ নামে আট লাখ চার হাজার ১৪২ দশমিক ১৩ ব্রিটিশ পাউন্ড জমা করেন। বর্তমান হারে ওই ব্রিটিশ পাউন্ডের মূল্যমান বাংলাদেশি টাকায় নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১। ব্যাংকের বার্ষিক বিবরণীতে বর্তমানে ওই হিসাবটিকে ‘ফ্রিজ’(জব্দ) দেখানো হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়েছে,এভাবে বিদেশে জমা করা অর্থ বা হিসাবের বিষয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী তার সম্পদ বিবরণী বা আয়কর বিবরণীর কোথাও উল্লেখ করেননি। বিদেশে বৈদেশিক মুদ্রায় হিসাব খোলার বিষয়ে খন্দকার মোশাররফ বা তার স্ত্রী কেউই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেননি।
উল্লেখ্য, ২০০৮ সালে খন্দকার মোশাররফের বিরুদ্ধে রমনা থানায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুদক। ওই মামলা বাতিল চেয়ে মোশাররফের করা আপিল আবেদন বুধবার খারিজ করে রায় দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে এই মামলার বিচারিক কার্যক্রম চালাতে আর কোনো বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।
[b]ঢাকা, কেএ, ২১ মে (টাইমনিউজবিডি.কম) //জেএ[/b]
অপরাধ
মোশাররফের জামিন আবেদন খারিজ
বিদেশে অর্থ পাচার মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারতি নাঈমা হায়দার ও বিচারপ্রতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত আবেদনটি কার্যতালিকা বহির্ভূত করার জন্য আদেশ দেন





