চট্টগ্রাম নগরীর বড়পোল এলাকার থেকে ইয়াবাসহ চার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া থানার সরণঘোনা গ্রামের মো. শফির ছেলে মো. রবিউল আলম (২৮), পেকুয়া থানার চিরদিয়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. আবদুল মান্নান প্রকাশ এনাম (২৩), চকরিয়া থানার পশ্চিম কোণাখালীর বাসিন্দা মো. এসহাকের ছেলে মো. সালাউদ্দিন (৩৪) ও একই গ্রামের মো. নাসিরের ছেলে মো. নূর আলম (৩০)।
রোববার রাত ১১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এরা সবাই চকরিয়া উপজেলার ইয়াবা সিন্ডিকেটের সদস্য।সেখান থেকে ইয়াবা এনে নগরীর বিভিন্ন জায়গায় খুচরায় বিক্রি করতো তারা।রোববার রাতে হালিশহরে ইয়াবা বিক্রির সময় এদের চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এমই





