রাজধানীর রমনা শিশু পার্কের অস্তাচল গেট এলাকায় তল্লাশী চালিয়ে ৫শ' পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে শিশু পার্কের দক্ষিণ পাশে যাত্রী ছাউনীর সামনে অভিযান চালায় ডিএমপি গোয়েন্দা বিভাগ (পূর্ব)। গ্রেফতারকৃতের নাম এসএম নুর হোসেন (৪৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগ (পূর্ব) এর সহকারী পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত এসএম নুর হোসেন পুলিশকে জানায় যে, তার সহযোগী উজ্জল হোসেন ওরফে ফারুক এর নিকট থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। ফারুককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
জেইউ





