হবিগঞ্জের দুই সহোদর ও তাদের এক চাচাতো ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় ৩ ভাইয়ের মধ্যে ১ জনের ফাসির আদেশ দিয়েছে আদালত।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করা হয়।
দীর্ঘ রায় পড়া শেষে আদালত মহিবুর রহমান বড় মিয়াকে ফাসিতেঁ ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকরের আদেশ দেন।
এছাড়া মহিবুর রহমানের ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
এরআগে গতকাল ট্রাইব্যুনালের প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেন, “রায়ের জন্য অপেক্ষমাণ রাখা এই মামলাটি (মঙ্গলবার) কার্যতালিকায় এলে বিচারক রায় ঘোষণার দিন ঠিক করে দেন।”
মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবিগঞ্জের তিন ভাইয়ের মামলার রায় আজ (বুধবার) ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-১।
তিন আসামি হলেন- বানিয়াচং উপজেলার মহিবুর রহমান বড় মিয়া, তার ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক।
এসএম





