রাজধানীর মিরপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার দুপুরে এ অভিযানটি চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ক্যাপটেন মো. মাকসুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করে।

তিনি আরও বলেন, আটকরা অধিক টাকার বিনিময়ে গাড়ির কাগজপত্র করে দেওয়ার নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। আটকদের বিরুদ্ধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

এমআর/এসএইচ