মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে কারাগারে পৌঁছেছেন।
বিকাল সাড়ে ছয়টার সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে পৌঁছান তারা।
পরিবারের ৭ সদস্য ও জামায়াতের ৪ নেতাসহ মোট ১১ জন।
পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন কামারুজ্জামানের স্ত্রী নুরুন্নাহার, দুই ছেলে হাসান ইকবাল ওয়ামি ও হাসান ইমাম ওয়াফি, মেয়ে আতিয়া নূর ও ভাগ্নি রোকসানা জেবিন। সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে পরিবারের সদস্যরা কারাগারের ভেতরে প্রবেশ করেন।
এর আগে, কামারুজ্জামানের পরিবারের সদস্যদের কারাগারে তার সঙ্গে দেখা করার জন্য ডাকা হয়েছে বলে জানায় ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।
সোমবার সকালে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে আপিল বিভাগে ফাঁসির আদেশ বহাল রাখার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানান একজন দায়িত্বশীল কর্মকর্তা।
কামারুজ্জামানের পরিবারও জানায় বেলা ৩টার কিছু আগে তাদের কাছে কারা কর্তৃপক্ষের চিঠি পৌঁছায়। চিঠিতে বিকেল ৫টার মধ্যে দেখা করার নির্দেশনা ছিলো।
এসএইচ





