ঢাকা মহানগর বাংলাদেশ যুব মহিলা লীগ নেত্রী মুনিরার বাসায় দুর্বৃত্তরা গুলিবর্ষণ করেছে। সোমবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে তার রামপুরা উলুন রোডের বাসায় অজ্ঞাত দুর্বৃত্তরা কয়েক রাউণ্ড গুলিবর্ষণ করে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

রামপুরা থানার ওসি আলমগীর ভুঁইয়া জানান, আমরা বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনই বিস্তারিত কিছু জানা যায়নি।