শিশু রাকিব হত্যা মামলার চার্জশিট আজ সোমবার খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে (সিএমএম) দাখিল করা হচ্ছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, শিশু রাকিব হত্যা মামলায় আদালতে মোট ৪০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মোস্তাক আহমেদ জানান, এজাহারভুক্ত তিন আসামী মোটরসাইকেল গ্যারেজ মালিক শরীফ, তার চাচা মিন্টু মিয়া ও শরীফের মা বিউটি বেগম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

গত ৩ আগস্ট বিকালে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে শরীফ মোটর্সের ভেতরে শরীফ ও তার চাচা মিন্টু মোটরসাইকেলের হাওয়া দেয়া কমপ্রেসার মেশিনের পাইপ রাকিবের পায়ুপথে ঢুকিয়ে পেটে হাওয়া দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম ও চাচা মিন্টু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা খুলনা কারাগারে রয়েছেন।

এআর