দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান মামলার বাদী একাধিক তারিখে আদালতে উপস্থিত না থাকায় মানহানির এক মামলা থেকে খালাস চাইলেন।
মঙ্গলবার সকালে তাকে এ মামলার শুনানির জন্য আদালতে হাজির করা হয়।
কিন্তু মামলার বাদী পরপর তিনটি তারিখে আদালতে অনুপস্থিত থাকায় মাহমুদুর রহমানকে মামলা থেকে খালাসের আবেদন করেন তার আইনজীবী বেলাল হোসেন জসিম।
শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান আগামী ১ জুলাই বাদীর উপস্থিতির জন্য শেষবারের মতো সময় মঞ্জুর করেন।
২০১২ সালের ১৭ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দাপাড় গ্রামের আনোয়ারুল ইসলাম ওরফে এসএম শাহীন নামে এক ব্যক্তি।
মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান,প্রকাশক হাসমত আলী ও প্রতিবেদক গোপালগঞ্জ প্রতিনিধি নাহিদ পারভেজ জনিকে আসামি করা হয়।
মামলায় বাদী অভিযোগ করেন, গত বছরের ১০ নভেম্বর দৈনিক আমার দেশ পত্রিকায় ‘ইতিহাসবিদ রমেশ চন্দ্র মজুমদারের পৈত্রিক ভিটা প্রভাবশালীদের দখলে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
বাদী সংবাদটিকে মিথ্যা ও মনগড়া উল্লেখ করে বলেন, ইতিহাসবিদ রমেশ চন্দ্র মজুমদারের ভিটায় নয়, তিনি তার পৈত্রিক ভিটায় ভবন নির্মাণ করেছেন। ফলে এ সংবাদ প্রকাশ করায় তার ও পরিবারের মানহানি হয়েছে।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
অপরাধ
মানহানির মামলায় খালাস চাইলেন মাহমুদুর রহমান
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান মামলার বাদী একাধিক তারিখে আদালতে উপস্থিত না থাকায় মানহানির এক মামলা থেকে খালাস চাইলেন। মঙ্গলবার সকালে তাকে এ মামলার শুনানির জন্য আদালতে হাজির করা হয়।





