সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তিকে তল্লাশি করে ১৮টি সোনার বার ও ১৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় জয়নাল আবেদিন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
২৩ আগস্ট শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।বিমানবন্দর ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল সজল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বিজি ০৫২ নম্বর ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীদের তল্লাশি করা হয়। একপর্যায়ে জয়নাল আবেদিনের কাছে তল্লাশি করে ১৮টি সোনার বার ও ১৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ,





