রাজধানীর বাবুবাজার বুড়িগঙ্গা ব্রিজের ওপরে শনিবার ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শহিদুল ইসলাম (২৩) নামে এক যুবক আহত হয়েছেন। আহতের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচরে।

আহত শহিদুলের ভগ্নিপতি বাবুল জানান, ভোরে শিবচর থেকে ঢাকায় আসেন শহিদুল। বাবুবাজার ব্রিজের ওপর আসলে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

বাধা দিলে তারা ছুরি দিয়ে শহিদুলের পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এআর