রাজধানীর কল্যাণপুরে স্বামীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী। নিহত স্বামীর নাম সালাউদ্দিন (৪৫)। বুধবার দিবাগত রাত পৌনে বারটার দিকে কল্যাণপুরের ৩ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী রান্না ঘর থেকে বটি নিয়ে স্বামী সালাউদ্দিনকে কুপিয়ে হত্যা করেন। পরে স্ত্রী নিজেই পুলিশে খবর দেন। তাকে আটক করা হয়েছে।
এসএমএ





