অর্থ মন্ত্রণালয়ের  অর্থ বিভাগের সাবেক এসএএস সুপার  এবং সিএও মো. শফিকুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে ১ কোটি ৩১ লাখ ২৬ হাজার ৪ শত টাকার মানিলন্ডারিং মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিমশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযুক্তরা পরসস্পর যোগসাজশে ১ কোটি ৩১ লাখ ২৬ হাজার ৪ শত টাকার আত্মসাৎ করেছে। এ অভিযোগে ২০১৩ সালে ৪ জুলাই দুদক রমনা মডেল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২এর ৪(২)(৩) ধারায়  মামলা দায়ের করে।

পরে মামলাটি দুদকের উপ পরিচালক সাইদুর রহমান তদন্ত করে কমিশনে আসামিদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদনের জন্য প্রতিবেদন দাখিল করেন।   কমিমশন পর্যালোচনা করে আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।

চার্জশিট ভুক্ত অপর ৭ আসামির মধ্যে রয়েছেন,শফিকুল ইসলাম, ও তার স্ত্রী খাদিজা খাতুন দিনা, 'মেসার্স সিয়াম ক্রপ কেয়ার' প্রতিষ্ঠানের মালিক মো. সাদেকুল ইসলাম, মো. তানভীর সরকার, মো. ফিরোজ কবির, মো. মুরাদ মোরশেদ, সুফিয়া সরকার।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের  অর্থ বিভাগের তৎকালীন এসিএও, এবং সিএও বর্তমানে ডাক তার ও দূরালাপনী অধিধপতরের উপ পরিচালক জেবুন নেসার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে কমিশন।

একে