৭১'র মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দিগন্ত মিডিয়ার চেয়ারম্যান মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ প্রসিকিউটর জেয়াদ আল মালুম যুক্তি উপস্থাপন শুরু করেন।
অপরদিকে মীর কাসেম আলীর পক্ষে অ্যাডভোকেট মিজানুল ইসলাম ট্রাইব্যুনালে উপস্থিত আছিলেন।
গত ২৩ এপ্রিল মীর কাসেম আলীর পক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলায় যুক্তি উপস্থাপনের জন্য ২৭ এপ্রিল (আজ) দিন ধার্য করে দেয় ট্রাইব্যুনাল।
এ জামায়াত নেতার পক্ষে তার বোনসহ তিনজন সাক্ষী তাদের জবানবন্দি দিয়েছেন।
অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা নুরুল ইসলামসহ প্রসিকিউশনের ২৪ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন।
গত বছরের ১৮ নভেম্বর মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। এর পর ১১ ডিসেম্বর তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
গত বছরের ৫ সেপ্টেম্বর ১৪ টি ঘটনায় অভিযুক্ত করে মীর কাসেম আলীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১২ সালের ১৭ জুন মীর কাসেম আলীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
[b]ঢাকা: কেএ ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
অপরাধ
মীর কাসেমের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু
৭১'র মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দিগন্ত মিডিয়ার চেয়ারম্যান মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে।





