পেশাগত অসদাচরণের দায়ে এক আইনজীবী কে আইন পেশা থেকে অপসারণ ও দুই আইনজীবীকে তিন বছরের জন্য বরখাস্ত করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

বৃহস্পতিবার বার কাউন্সিলের তথ্য কর্মকর্তা নাজমুল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহম্মদ আবুল হাসনাতকে আইন পেশা থেকে অপসারণ করা হয়েছে।

এছাড়া কক্সবাজার জেলা আইনজীবী সমিতির দুই সদস্য অ্যাডভোকেট মোহম্মদ শাহজালাল চৌধুরী ও অ্যাডভোকেট মোহম্মদ তবারক হোসেনকে তিন বছরের আইন পেশায় নিষিদ্ধ করা হয়েছে। তারা এই সময়ের মধ্যে বাংলাদেশের কোনো আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না।

বার কাউন্সিলের ১ নম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহম্মদ ইয়াহিয়া, সদস্য মোহম্মদ পারভজ আলম খান ও শেখ আক্তারুল ইসলামের ট্রাইব্যুনাল এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন

এসএম