রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ এবং সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ে ইউনুস (৫০) ও জমির (৩৫) নামে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে ভর্তি করানো হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর ধলপুরে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধলপুর বাদল সরকারের গলিতে ডিউটি করার সময় সন্দেহ হলে কয়েকজনের দেহ তল্লাশী করা হয়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ইউনুস ও জমির গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

এআই