অবসরে যাওয়া বিচারপতিদের রায় লিখা প্রসংগে প্রধান বিচার পতির মন্তব্যে এটর্নি জেনারেল মাহবুবে আলম প্রতিক্রিয়া জানিয়েছেন।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে তিনি বলেন, এটা প্রধান বিচারপতির নিজস্ব বক্তব্য। আদালতের সিদ্ধান্ত নয়।

এটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতির মন্তব্য নিয়ে উদ্দেশ্যমূূলকভাবে ঘোলা পানিতে মাছ শিকার করা হচ্ছে। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রধান বিচারপতির বক্তব্যের সাথে একমত নই। প্রধান বিচারপতির কথা ধরা হলে অবসরে যাবার তিন চারমাস আগে অবসরে যাওয়া বিচার পতিরা আদলতে বসতে পারবেন না।
তত্বাবধায়ক সরকার সংক্রান্ত ১৩ তম সংশোধনী রায় সাবেক বিচারপতি এবিএম খাইরুল হকের রায়ের বিষয়ে তিনি বলেন, খাইরুল হক অন্য ৫ বিচারপতির পক্ষে রায় লিখেছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তত্বাবধায়ক সরকার মামলার লিখিত রায় পরিবর্তন হয়েছে তাও সত্য নয়।

এমএইচ