ঢাকার সাভারে একটি ফ্ল্যাট থেকে নাইজেরিয়ার ৫ নাগরিককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

আজ মঙ্গলবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর আলমনগর সুগন্ধা হাউজিংয়ের ওয়াহিদ মিয়ার ৩তলা বাড়ির দোতলায় অভিযান চালায় পিবিআই।

পুলিশ জানায়, ওই বাড়িতে এক বছর ধরে বসবাস করছেন ৫ নাইজেরীয়। এঁদের মধ্যে ফেড (৬৫) ও মুসা (৪০) সাধারণ মানুষকে অর্থ উর্পাজনের কথা বলে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। আজ অতিরিক্ত পুলিশ সুপার এ আর এম আলিফের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তল্লাশি চালিয়ে ৫ জনকে আটক করা হয়। তাঁদের কাছে ৪টি ল্যাপটপ, ১১টি মোবাইল ফোন, ২০টি সিমকার্ড, ৫টি পেনড্রাইভ, ১ লাখ ১৯ হাজার টাকা ও ১০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এ আর এম আলিফ বলেন, আটক ৫ নাইজেরীয় সাইবার অপরাধের মাধ্যমে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এঁদের একজন প্রতারণার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি।

এমবি