রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে ককটেল তৈরীকালে ১ জনকে আটক করেছে পুলিশ। এসময় তার হেফাজতে ৭০টি ককটেল এবং ককটেল তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়।
বুধবার দিবাগত রাতে তাকে আটক করে খিলক্ষেত থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
বার্তায় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খিলখেতের একটি বাসায় অভিযান চালিয়ে ককটেল তৈরীকালে ১ জনকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৭০টি ককটেল, ডের কেজি গান পাউডার, পাথর, শিবির কার্যক্রমের বই (ইসলামী বই) জব্দ করা হয়।
এবিষয়ে সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারীত জানানো হবে বলেও খুদে বার্তায় জানানো হবে।
এআই





