শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ গর্ভপাতের অবৈধ ওষুধ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সঙ্গে ৩২০ কার্টন অবৈধ বিদেশি সিগারেটও জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে কাস্টমস হল এরিয়া থেকে ওষুধ ও সিগারেটগুলো উদ্ধার করা হয়।

কাস্টমসের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

নাহিদা আক্তার জানান, পাকিস্তানের করাচি বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে করে ওইসব  ওষুধ ও সিগারেটগুলো আসে।

ওষুধের মধ্যে রিটেলিন ট্যাবলেট ৪ হাজার ২০০ পিস, প্রলুসন ডিপট (ইনজেকশন) ৪৫০ পিস ও কেনালগ ইন অরাবাস অয়েনমেন্ট ৪০ পিস।

এ ছাড়া সিগারেটের মধ্যে ইজি লাইট-১৭৭ কার্টন, ইজি স্পেশাল গোল্ড-৮০ কার্টন, ইজি ব্ল্যাক-৫৮ কার্টন ও বেনসন-৫ কার্টন সিগারেট রয়েছে। এসব মালামাল কাস্টমস হল এলাকায় বেল্ট এরিয়া হতে উদ্ধার করা হয়।

এমকে