সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার ঋণ জালিয়াতি ঘটনায় হলমার্ক গ্রুপের ঘনিষ্ট ৩ প্রতিষ্ঠানের ১০টি মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এই বিষয়টি নিশ্চিত করেছেন।
চার্জশীট অনুমোদন করা প্রতিষ্ঠান ৩টি হলো-প্যারাগন নীট কম্পোজিট,ডিএনস্পোর্ট এবং খান জাহান আলী সোয়েটার।
জানা যায়,এই ৩ প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তা এবং সোনালী ব্যাংকের ১১ কর্মকর্তাসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হচ্ছে।
ওই ৩ প্রতিষ্ঠানের ১০আসামির মধ্যে রয়েছেন-প্যারাগন নীট কম্পোজিটের এমডি সাইফুল হাসান রাজা,পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও তাদের সহযোগী মকুল হোসেন। ডিএন স্পোর্টস এর চেয়ারম্যান মোতাহার উদ্দিন,এমডি শফিকুর রহমান,কর্মকর্তা ফাহমিদা আক্তার শিখা। খান জাহান আলী সোয়েটারের চেয়ারম্যান তাজুল ইসলাম,শেখ আ.জলিল,পরিচালক রফিকুল ইসলাম এবং পরিচালক মীর মো. শওকত আলী।
এছাড়া সোনালী ব্যাংকের ১১ কর্মকর্তার মধ্যে রয়েছেন- ব্যাংকের প্রধান কার্যালয়ের সাবেক ডিএমডি মাঈনুল হক (ওএসডি),আতিকুর রহমান (ওএসডি),জিএম আ.ন.ম মাশরুরুল হুদা সিরাজী,ডিজিএম শেখ আলতাফ হোসেন,মো. সফিজ উদ্দিন আহমেদ,কানিজ ফাতেমা চৌধুরী,এজিএম মো. কামরুল হোসেন খান (সাময়িক বরখাস্ত) ও খুরশীদ আলম,জিএম অফিসের জিএম ননী গোপাল নাথ (ওএসডি),মীর মহিদুর রহমান,সাবেক জিএম সবিতা সিরাজ ও এজিএম আশরাফ আলী পাটোয়ারী,রূপসী বাংলা শাখার (সাবেক হোটেল শেরাটন) সাবেক ব্যবস্থাপক (পরে ডিজিএম) একেএম আজিজুর রহমান (হলমার্কের মামলায় কারাগারে), এজিএম (সাময়িক বরখাস্ত) মো. সাইফুল হাসান ও নির্বাহী কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) মো.আবদুল মতিন।
সূত্র মতে,গতবছর ১ জানুয়ারি রাজধানীর রমনা থানায় হলমার্ক গ্রুপের ঘনিষ্ট ৫ প্রতিষ্ঠানের ১৫ কর্মকর্তা এবং সোনালী ব্যাংকর ২০ কর্মকর্তাসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে ৩৫০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ২৬ মামলায় দায়ের করেন দুদকের ৬ কর্মকর্তা।
ওই দিনই দুদক ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ১ হাজার ৫০০ টাকা ঋণ জালিয়াতির ঘটনায় আরো একটি মামলা দায়ের করেন।
এর আগে ২০১২ সালে ২৭ ডিসেম্বর কমিশনের বৈঠকে প্রথমে ২৬ মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়। পরে আরো একটি মামলার অনুমোদন হয়।
২৭ মামলার ৬ বাদী মধ্যে রয়েছেন- দুদকের জ্যেষ্ঠ উপ-পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী,উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভুইঞা,সহকারী পরিচালক মো: মশিউর রহমান,নাজ মুচ্ছায়াদাত,উপ-সহকারী পরিচালক মো: মজিবুর রহমান ও মো: জয়নুল আবদীন।
[b]ঢাকা, একে, ৬মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
অপরাধ
হলমার্কের ৩ প্রতিষ্ঠানের ১০ মামলার চার্জশীট অনুমোদন
সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার ঋণ জালিয়াতি ঘটনায় হলমার্ক গ্রুপের ঘনিষ্ট ৩ প্রতিষ্ঠানের ১০টি মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)





