হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বিমানের কার্গো থেকে ১২৪ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় ১০ বিমান কর্মীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার বিমান বন্দর থানায় কাস্টমসের ৬ সদস্য তদন্ত টিম এই মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১৩ (৫ ডিসেম্বর, ২০১৪)।

প্রসঙ্গত, গত বছরের ২৪ জুলাই বিমানের কার্গো থেকে ১২৪ কেজির বড় একটি স্বর্ণের চালান আটক করে কাস্টমস। এ ঘটনার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ১৪ জনের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত দল। এদের মধ্যে ১০ জন বিমান কর্মী রয়েছে।

জেইউ/এসএইচ