চট্টগ্রাম নগরীর কোতয়ালি থানার সিআরবি এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার দিনগত রাতে তাদের আটক করা হয়। আটক দুই যুবক হলেন, ওই এলাকার ইউনুস মিয়ার ছেলে মো. ইসমাইল (২৩) ও মরহুম হাফিজ উদ্দিনের ছেলে মো. মামুন (২৫)।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) নেজাম উদ্দিন জানান, ধর্ষণের শিকার কিশোরী একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। বুধবার সকালে ওই
কিশোরী তার এক ছেলেবন্ধুসহ সিআরবি এলাকায় ঘুরতে গিয়েছিল। এসময় এলাকার কিছু বখাটে তাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। একপর্যায়ে কিশোরীটিকে জোরপূর্বক পাহাড়ের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে তারা।
তিনি বলেন, স্থানীয়দের সহযোগিতায় রাত ৯টার দিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
এছাড়া আরও একজনকে আটকের চেষ্টা চলছে বলে জানান নেজাম উদ্দিন।
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর





